আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন:ওবায়দুল কাদের

ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন:ওবায়দুল কাদের

ইউনূসকে নিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন, আওয়ামী লীগ তাকে সাজা দেয়নি। তাহলে সরকার সরকার কেন সমালোচনার মুখে পড়বে?’

 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশ্ন তোলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘একজন মানুষ, তার সামাজিক অবস্থান বা তার স্ট্যাটাস কখনও আইনের ঊর্ধ্বে নয়। শাস্তি তাকে (ড. ইউনূসকে) আওয়ামী লীগ দেয়নি। যেসব শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটি তাদের করা মামলা। সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছেন। এখানে সরকারের কী করণীয় আছে?’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন নেই। পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়া মানে দলগতভাবে সরে যাওয়া নয়।’

৭ জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। মোট ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে আমি মনে করি। সুতারাং নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোন সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী ৭ জানুয়ারি যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, পাঁচ বছর পর, এটা থেকে আমাদের পিছিয়ে আসার কোন সুযোগ নেই। যত বাধাই আসুক, যত সন্ত্রাসই হোক, আগুন সন্ত্রাস, লিফলেট বিতরণ করে জনগণকে বিরত করা, কোনটাই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত