আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নির্বাচনটা দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নির্বাচনটা দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার মনে রাখতে হবে এ নির্বাচনটা বাংলাদেশের জন্য জরুরি। কারণ, বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক রকম খেলা খেলতে চায়। এদেশের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন যাতে ইতিহাসের মাইলফলক হয়ে থাকে, আমাদের সেই চেষ্টাই করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এটা আমাদের স্লোগান, এই স্লোগান দিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে। বিএনপির দুর্বৃত্তায়নের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। ভোটে কোনো সংঘাত চাই না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যাদের কাজ হচ্ছে ষড়যন্ত্র করা, ভোট বানচাল করা। তাদের জন্মই হয়েছে গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে। তাদের সঙ্গে আছে জামায়াত। জামায়াত-বিএনপি ২০১৩ সালে বাংলাদেশে আগুনসন্ত্রাস শুরু করে।

২০০৯ সাল থেকে বারবার আওয়ামী লীগকে বিজয়ী করায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। তারা না আসলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আমরা নৌকা দিয়েছি পাশাপাশি দলের যে কেউ নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা উন্মুক্ত করে দিয়েছি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের কাছে গিয়ে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন। জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত