আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার সকাল ৮টার দিকে তিনি ভোট দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি সেখানে নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।

এর আগে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।

তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে এ আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি ২৯৯ আসনে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত