আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ান রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ান রাষ্ট্রপতির অভিনন্দন

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা পত্রে রাষ্ট্রপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সম্মানিত পদে অধিষ্ঠিত হওয়ায় অপরিসীম আনন্দের সাথে আমি আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

জোকো উইডোডো বলেন, ‘এই সম্মানিত পদে আপনার নিয়োগ আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা ও অটুট আস্থার পরিচয়। আপনার বর্ণাঢ্য কর্মজীবন ও বিশাল অভিজ্ঞতার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে যথেষ্ট সহায়ক হবে। অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগে প্রবেশের এ মুহূর্তে অত্যন্ত আশাবাদের সঙ্গে আমি আমাদের দুই মর্যাদাবান দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের আশা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধন ক্রমাগতভাবে বিকাশ লাভ করেছে এবং এখন এটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছানোর সময়। আমি অত্যন্ত আস্থাবান যে আমরা এমন উপায় খুঁজে বের করতে সক্ষম হব, যার মাধ্যমে আমাদের যুগের অভূতপূর্ব সুযোগ-সুবিধা কাজে লাগাতে আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদারে সক্ষম হব।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এ সম্মানিত দায়িত্ব পালনে আপনার সমৃদ্ধ প্রচেষ্টার প্রতি আমার অটুট অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আমি বিনীতভাবে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।


 বাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত