আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল।

 

তার কাছে ওই সাংবাদিক জানতে চান- বাংলাদেশে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকসহ এ অঞ্চলে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গাঢ় করার জন্য সুনির্দিষ্ট কী পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র?

ওই সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে। বিশেষ করে জলবায়ু বিষয়ে সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে। অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের যুক্ত হওয়ার সুযোগ আছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত