আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনকল্যাণমুখী কাজকে প্রাধান্য দিতে হবে। প্রকল্পের একটি টাকাও অপচয় করা যাবে না।

 

আজ রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলমান ৩৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী দীপু মনি আরও বলেন, একটি সহনশীল ও সহমর্মি সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে, যেখানে পিছিয়ে পড়া মানুষের পাশে সক্ষম মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজকে শতভাগ জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা সরাসরি অসহায় মানুষের জন্য কাজ করছি। আমাদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

মন্ত্রী বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের কিভাবে আরও বেশি সেবা দেওয়া যায় সে বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালে যেগুলোতে ডায়ালাইসিস সুবিধা নেই, সেগুলোতে ডায়ালাইসিস সুবিধা প্রদানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হবে। ঢাকাসহ বিভিন্ন বড় শহরে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগী ও তাদের এটেন্ডেন্টদের স্বল্প খরচে থাকার জন্য ডরমিটরি স্থাপন ও সারা দেশে প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত