আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি : এনামুল হক শামীম

কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি : এনামুল হক শামীম

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কাউকেই মনে করে না। এ কারণেই জনগণ তাকে (শেখ হাসিনা) পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে পৃথিবীতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কোনো চক্রান্ত-ষড়যন্ত্রই তাকে দাবিয়ে রাখতে পারেনি। জনগণ ভালো করেই জানে, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে অগ্রগতি।

 

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। তার প্রমাণ এবারের নির্বাচনেও বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এনেছে। বাংলাদেশের মানুষ সবসময় উন্নয়ন ও অগ্রগতির পক্ষে থাকে। এদেশের মানুষ কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, খুনি সন্ত্রাসীদের দলের পক্ষে থাকে না। এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

রবিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুরের চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া অডিটোরিয়ামে কাঁচিকাঁটা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ের পর জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছে। সরকারের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যেখানে হিংসা-বিদ্বেষ হানাহানি থাকবে না। সকল ধর্ম-বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সকলে নিজ নিজ ধর্ম যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে পারবেন।

এনামুল হক শামীম বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ওপর আস্থা রেখে যে রায় দিয়েছেন। আস্থার প্রতিদান দিতে নড়িয়া-সখিপুরকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলতে যা যা করনীয় তাই করবো, ইনশাআল্লাহ।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, নাসির সরদার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ তকি, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, সখিপুর থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ককন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. সরোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।

পরে ডিএমখালী ইউনিয়নের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনামুল হক শামীম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত