আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রথম বারের মতো রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারে বসলো স্ক্যানার

প্রথম বারের মতো রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারে বসলো স্ক্যানার

চট্টগ্রাম বন্দরে প্রথম বারের মতো রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের জন্য দুটি স্ক্যানার স্থাপন করা হলো। এই স্ক্যানারের সাহায্যে পণ্যসহ তার তেজস্ক্রিয়তাও পরীক্ষা করা যাবে। পূর্ব থেকে রপ্তানিমুখী পণ্যসমূহ বিদেশের বন্দরে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার বন্দরে স্ক্যানিং করা হতো। অনেক ক্ষেত্রে পণ্যের ব্যাপারে অভিযোগও আসত।

 

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ৪ নম্বর গেট এলাকায় নতুন স্ক্যানারের উদ্বোধন এবং চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করেন। চায়না থেকে ৮৯ কোটি টাকায় কেনা স্ক্যানার দুটি চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে ক্রয় করে চট্টগ্রাম কাস্টমসকে প্রদান করে।

চট্টগ্রাম বন্দরের প্রথম বারের মতো রপ্তানিমুখী পণ্যের পরীক্ষায় দুটি স্ক্যানার সংযোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বন্দর অভ্যন্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. সোহায়েল। বক্তব্য রাখেন নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুটি স্ক্যানার স্থাপনের মাধ্যমে বিশ্বের নিকট চট্টগ্রাম বন্দরের মর্যাদা বেড়েছে। রপ্তানি পণ্য নিয়ে বিভিন্ন সময় যে অভিযোগ ছিল তার অবসান হবে এবং চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের মধ্যে ভুল বুঝাবুঝির বিষয়ও অবসান হলো। চট্টগ্রাম বন্দর ছাড়াও অন্যান্য বন্দরেও স্ক্যানার স্থাপন করা হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত