আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করুন: ডেপুটি স্পিকার

অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ করুন: ডেপুটি স্পিকার

দেশে স্মার্ট সোসাইটি গঠনের মাধ্যমে সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেছেন, আমাদের পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন প্রয়োজন। দুর্ঘটনা রোধে অপরিকল্পিত স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্টসহ সকল স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে। এ জন্য রাষ্ট্র, সমাজ ও নাগরিক সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জীবন অতি মূল্যবান।

আজ রবিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রাজধানীর বেইলি রোডস্থ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা আতাউর রহমান শামীমসহ সকল নিহতের স্মরণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আতাউর রহমান শামীমের কন্যা ফারদিন বাবার স্মৃতিচারণ করেন। এ সময় সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি এম এ করিমসহ দলীয় নেতাকর্মীরা বক্তৃতা করেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি মানুষকে নিয়েই আমাদের ভাবনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা, নারী, পুরুষ শিশু কিশোর সবাইকে নিয়ে ভাবতেন। প্রতিটি মানুষই রাষ্ট্রের মালিক। আমাদের সবার জীবনের নিরাপত্তা নিয়েই ভাবতে হবে।

সকল দুর্ঘটনার বিষয়ে সরকারের নজরদারি রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। নাগরিক ও সমাজের সহায়তা ছাড়া শুধু সরকার একটি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারবে না। তাই দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ মানুষ আমাদের তৈরি করতে হবে। প্রতিটি নাগরিককে সুনাগরিকে পরিণত হতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত