আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

অপরাধী অপরাধীই ,ছাত্রলীগ-যুবলীগ বুঝি না: ওবায়দুল কাদের

অপরাধী অপরাধীই ,ছাত্রলীগ-যুবলীগ বুঝি না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই। সরকারি দলের ছত্রছায়ায় কেউ অপরাধ করে পার পাবে না।

আজ সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সভার আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে অপরাধ করবে, সে আমাদের কাছে অপরাধী। সে কোন দলের সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয় অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। যে যদি সরকারের দলেরও হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেবে দেয় না।

সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুপ্রিম কোর্টে নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটতেই পারে তবে সরকার অপরাধের ব্যপারে যখন কাউকে ছাড় দেয় না, তখন বুঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সে যতই প্রভাবশালী হোক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো অগ্রহ নেই, সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিত বাড়ছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত