আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে সিংগাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তিনি। দিনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জিল্লুর রহমানের জন্ম কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯২৯ সালের ৯ মার্চ। জিল্লুর রহমান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পাঁচ বার সংসদ সদস্য হন। রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জিল্লুর রহমান ওয়ান ইলেভেনের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে দক্ষতার পরিচয় দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং ২৪ আগস্ট মৃত্যুবরণকারী বেগম আইভি রহমান তার স্ত্রী ছিলেন। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ নিবাস ভৈরবে, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ভৈরবের শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করবে। সকাল ৭টায় শহরের আওয়ামী লীগ কার্যালয়ে জিল্লুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন দলীয় নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় পৌর শহরের সরকারি কে বি পাইলট মডেল হাই স্কুল মাঠে মরহুমের স্মরণে আলোচনাসভা, পবিত্র কুরআন তেলাওয়াতসহ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। তাছাড়া তার নিজ বাড়ি শহরের ভৈরবপুর (উত্তর পাড়া) আইভি ভবনে সকালে কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যদিকে ভৈরব উপজেলা পরিষদের আয়োজনে সকালে প্রয়াত রাষ্ট্রপতির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণসহ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যদিকে ভৈরব পৌরসভায় প্রয়াত রাষ্ট্রপতি স্মরণে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দুপুরে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে আলেচনাসভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত