আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইফতারে চপ -যে নিয়মে ভাজলে ভাঙবে না আলুর চপ

ইফতারে চপ -যে নিয়মে ভাজলে ভাঙবে না আলুর  চপ

 

 

সাধারণত বেগুনের চপ, আলুর চপ, ডিম চপ বা চিকেন চপ ভাজতে গেলে ভেঙে যায় কিংবা চপের গায়ে লেগে থাকা ব্রেডক্রাম্ব তেলে ছড়িয়ে পড়ে। এতে সেগুলো পুড়ে তিতকুটে স্বাদ চলে আসতে পারে। এ ছাড়া ভেঙে চপের শেপ নষ্ট হয়ে যায়। মচমচে পারফেক্ট চপ বানাতে চাইলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

 

আলু সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে বাতাসে রাখুন বাড়তি পানি শুকিয়ে যাওয়ার জন্য। এতে আলুভর্তার পর পানি পানি লাগবে না।

আলু চপের আকৃতি করার পর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হয়। এ প্রক্রিয়ার সময় দুই হাত ব্যবহার করুন। এক হাতে বানিয়ে নেওয়া চপ ডিমে ডুবিয়ে নেবেন ও অন্য হাতের সাহায্যে ব্রেডক্রাম্ব লাগাবেন। এতে চপের বাইরের অংশ পুরোপুরি শুকনা থাকবে।

একটু সময় নিয়ে ব্রেডক্রাম্ব লাগান চপে। সব পাশে যেন ঠিকমতো লাগে সেটা লক্ষ রাখা জরুরি।

ব্রেডক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর ছড়ানো প্লেটে নিয়ে চপগুলো ডিপ ফ্রিজে রেখে দিন। ২০ থেকে ৩০ মিনিট পর বের করে তার পর ভাজুন। এতে ব্রেডক্রাম্ব তেলে ছড়িয়ে পড়বে না।

তেল ভালো মতো গরম হওয়ার পর তার পর তেলে দেবেন চপ। দুই দিক উল্টেপাল্টে সোনালি করে ভেজে নিন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত