আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটে দীর্ঘ ২৫ কিলোমিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  যানজটে দীর্ঘ ২৫ কিলোমিটার

ঈদুল ফিতরকে সামনে রেখে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। আজ শুক্রবার ভোর রাত থেকে মুন্সীগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কটিতে চট্টগ্রামগামী লেনে ভোর রাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের। যানজটে আটকে থাকা গাড়িগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িসহ বাসের সংখ্যাই বেশি।

যানজটের কারণ সম্পর্কে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কটিতে আজ সকাল থেকে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে বলেও জানান ওসি।

তবে বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

শেয়ার করুন

পাঠকের মতামত