আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিয়ের ৪দিনের মাথায় নববধূ নুপুর বেগমের লাশ পড়ে ছিল বিছানায়।

বিয়ের ৪দিনের মাথায় নববধূ নুপুর বেগমের  লাশ পড়ে ছিল বিছানায়।

বিয়ের চার দিনের মাথায় নববধূ নুপুর বেগমের (২৮) লাশ পড়ে ছিল বিছানায়। রোববার ভোরে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নববধূর স্বামী আজমল হক পলাতক রয়েছেন।

 

ওই নববধূর চোখ, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, বুধবার উপজেলার বাইগুনি গ্রামের আজমল হকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে নুপুর বেগমের বিয়ে সম্পন্ন হয়। হঠাৎ রোববার ভোরে সেহরির সময় নববধূর মৃত্যু সংবাদ পান গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের চোখ, মুখ, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহত গৃহবধূ ও তার পলাতক স্বামী উভয়েরই পূর্বে অন্যত্র বিয়ে হয়েছিল। সেখানে এ বিয়ের আগেই ছাড়াছাড়ি হয়েছে বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত