আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রংপুর নগরীতে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ

রংপুর নগরীতে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ

রংপুর নগরীতে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম, রংপুর মহানগর ছাত্রলীগের সদস্য রেজাউল করিম বিটু ও জাহেদুল আলম।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি হোসেন আলী। তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী মামলা করেছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার নির্মল চন্দ্র রায়ের ছেলে জনি কুমার রায় (২৫) রংপুর নগরীর কামালকাছনা এলাকায় থাকতেন। তিনি রংপুর সরকারি কলেজে অনার্সের শিক্ষার্থী। তার আচরণ তৃতীয় লিঙ্গের মতো হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হয়। পরে বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে পুলিশ এসে জনিকে উদ্ধার করে। পরবর্তীতে অপহরণ ও চাঁদার অভিযোগে শুক্রবার সকালে কুরুরুল এলাকা থেকে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম, রেজাউল করিম বিটু ও জাহেদুল আলমকে গ্রেফতার করা হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজানুর ইসলাম সৌরভ ও সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করছি, সত্যতা পেলে অবশ্যই দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কারও ছাড় নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত