আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এই মাসেই আ ঘা ত হানতে পারে কালবৈশাখীসহ ঘূর্ণিঝড়

এই মাসেই আ ঘা ত হানতে পারে কালবৈশাখীসহ ঘূর্ণিঝড়

এই মাসেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, লঘুচাপ, তীব্র কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এপ্রিলের মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, চলতি চৈত্র - বৈশাখে দেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ ৫-৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

আরও বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া এপ্রিলে এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সদ্য বিদায়ী মার্চে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক (-০৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং চট্টগ্রাম, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

এদিকে গত মাসে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২-৩, ১৪-১৬ ও ১৮-৩১ মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী বয়ে যায়। আর গত ৩১ মার্চ সিলেটে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে গত মাসে এ দিন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৭.২° সে.) রেকর্ড করা হয়।

অন্যদিকে এ মাসে দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.১° সে.) অথবা মাঝারি (৩৮ ৩৯.১°সে) এবং ১-২টি তীব্র (৪০ ৪৭.১° সে.) থেকে অতি তীব্র (>৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত