আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে যাত্রী‌দের ভোগা‌ন্তি

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে যাত্রী‌দের ভোগা‌ন্তি

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে যাত্রী‌দের তীব্র ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে। এছাড়া মহাসড়‌কের কোথাও কোথাও যানজটের কারণে থে‌মে থে‌মে চলছে গাড়িগুলো। 


মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার‌ দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেত‌ু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৮ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এই সড়কটুকু‌তে কোথাও কোথাও প‌রিবহনগুলো থে‌মে যা‌চ্ছে। এছাড়া টাঙ্গাইল অং‌শের মহাসড়‌কের আর কোথাও যানজট বা প‌রিবহনের ধীর‌গ‌তি নেই। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার‌লে‌নের সু‌বিধা‌ভোগ ভোগ কর‌লেও প‌রের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নের সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় যানজ‌টের সৃষ্টি হয়। ফ‌লে ওই সড়‌কের যানজট চার‌লে‌নে গিয়ে পৌঁ‌ছেছে। 


এদি‌কে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে না‌ভিশ্বাস যাত্রী‌দের। মহাসড়‌কে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে তীব্র ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন তারা। 

 

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, গা‌ড়ি কোথাও থে‌মে নেই। একটার পেছনে আরেকটা প‌রিবহন চলাচল কর‌ছে। ঈদে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পাওয়ায় এমন প‌রি‌স্থিতির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। প্রতিবছরই ঈদের আগে এমন পরিস্থিতি তৈরি হয় মহাসড়‌কে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। গা‌র্মেন্টসহ সকল প্রতিষ্ঠান বন্ধ হ‌য়ে যাওয়ায় এক সঙ্গে প‌রিবহ‌নের চাপ বাড়‌ছে। ত‌বে আস্তে আস্তে স্বাভাবিক হ‌চ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত