আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সেপটিক ট্যাংকে আটকা পড়া সুইপারকে বাঁচাতে গিয়ে মৃত্যু মালিকের

সেপটিক ট্যাংকে আটকা পড়া সুইপারকে বাঁচাতে গিয়ে মৃত্যু মালিকের

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আটকা পড়া সুইপারকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকও মারা গেছেন। বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। তবে সুইপারের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার  সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিয়াদ একই এলাকার নুরুল হক পাটোয়ারী বাড়ির নুরনবী লেদার ছেলে ও স্থানীয় বাবুর হাট বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একজন সুইপার পশ্চিম রাখালিয়া এলাকার পাটোয়ারী ভিলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এ সময় সুইপার সেখানে আটকা পড়েন। এতে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন।


সেপটিক ট্যাংকের ভেতরেই দুজন মারা যান। ধারণা করা হচ্ছে, ট্যাংকির ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে সুইপারের পরিচয় জানা যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত