আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আইইউবিতে অনুষ্ঠিত জলবায়ু; বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা

আইইউবিতে অনুষ্ঠিত  জলবায়ু; বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অধ্যাপক ড. সেজার রদ্রিগেজ-গারাভিটো। 


সাবের হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয় ছিলো ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু ইউথ এনগেজমেন্ট’। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবদান ন্যূনতম, কিন্তু আমরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি।  পাশাপাশি, আমাদের যতটুকু সক্ষমতা, তার চেয়ে বেশি আমাদের অভিযোজন করতে হচ্ছে। এটি আরেকটি অন্যায়।’


অধ্যাপক রদ্রিগেজ-গারাভিটোর বক্তব্যের প্রতিপাদ্য ছিলো ‘প্রোমোটিং ক্লাইমেট জাস্টিস থ্রু লিটিগেশন্স’। তিনি বলেন, ‘গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে সুইস নারীদের একটি সংগঠন ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মামলায় জয়লাভ করেছে। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আদালতটি পরিষ্কার ভাষায় রায় দিয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়া মানবাধিকারের পরিপন্থী।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব নজিবুর রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির ডিপার্টমেন্ট অফ ল-এর উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত