আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে একজন চীনা নাগরিকের মৃত্যু

গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে একজন চীনা নাগরিকের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে একজন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে ৫ জনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে এবং অপরজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকায় টং রুই ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ব্যাটারি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

নিহত চীনা নাগরিকের নাম পু সুকি (৫২)। তিনি ওই কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, স্থানীয় টং রুই ইন্ডাস্ট্রিজ নামের সেমিপাকা ব্যাটারি কারখানা ভবনে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চীনা নাগরিকসহ কয়েকজন দগ্ধ হন ও পাশে থাকা লাকড়িতে আগুন লেগে যায়। সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাশিমপুর থানার ওসি (অপারেশন) মহিউদ্দিন বলেন, ‘কারখানাটি ঈদের ছুটির কারণে এক সপ্তাহ বন্ধ ছিল। মঙ্গলবার কারখানা চালু করা হয়। সন্ধ্যায় কারখানার বয়লার সমস্যা দেখা দিলে তা মেরামতের জন্য চীনা প্রকৌশলী চেষ্টা করেন। এক পর্যায়ে বয়লার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ওই চীনা প্রকৌশলী নিহত ও অপর ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অমল ঘোষ নামের একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত