আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

উচ্চ মাধ্যমিকে ফরম পূরণের সময় বৃদ্ধি

উচ্চ মাধ্যমিকে ফরম পূরণের সময় বৃদ্ধি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। এর মধ্যেই ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।


ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে রোববার সকালে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের পর শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন ১৩ মে পর্যন্ত।

ঘোষিত সময়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা ১মপত্রের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২-২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত