আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভাঙ্গায় অন্যায়ভাবে কাউকেই জমি দখল করতে দেওয়া হবে নাঃনিক্সন চৌধুরী

ভাঙ্গায় অন্যায়ভাবে কাউকেই জমি দখল করতে দেওয়া হবে নাঃনিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ভাঙ্গায় অন্যায়ভাবে কাউকেই জমি দখলবাজি করতে দেওয়া হবে না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেকোনো অন্যায়ের প্রতিবাদ করে যাবো। 


রোববার (১৬ জুন) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঈদঁগাহ মাদ্রাসা মসজিদের জায়গা দখলমুক্ত করে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। 


তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার ১৪ টি দোকানঘর ছিল মাদ্রাসার সামনে বাসস্ট্যান্ডে। সম্প্রতি উপজেলা নির্বাচনের আগে প্রশাসন মাদ্রাসার দোকানগুলো ভেঙ্গে ফেলে। সেই জায়গায় প্রশাসনের সহায়তায় এ্যাসিল্যান্ট মাদ্রাসাকে লিজ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে অন্য লোকদের লিজ দিয়েছে। তারা গত শনিবার রাতভর জায়গাটি দখল করে দোকান ঘর নির্মাণ করে দখল বুঝে নেয়। এতে করে স্থানীয় মুসুল্লি ও মাদ্রাসার হাজার হাজার এতিম ছেলেদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আমি আজ সন্ধ্যায় জানতে পেরে উক্ত ঈদগাহ মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়তে এসে ঘটনার সত্যতা পাই। সরেজমিনে ঘুরে দেখে বিষয়টি আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে। অর্থলোভী কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কিছু নেতা মাদ্রাসার জায়গা এভাবে দখল করে নিতে পারেনা। আমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসী মিলে সন্ধ্যার মধ্যেই জায়গায়টি দখলমুক্ত করেছি।

নিক্সন চৌধুরী আরও বলেন, আপনারা (সাংবাদিকরা) জানেন ইতিপূর্বে কাঠপট্টিতে সরকারি খাস জায়গায় শতাধিক দোকান তৎকালীন এসিল্যান্ড সাহেব কোটি কোটি টাকা নিয়ে বরাদ্দ দিয়েছিলেন। আমি সংবাদ পেয়ে এলাকার জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করেছি। তাই আমি ভাঙ্গায় এমপি থাকাকালীন ভাঙ্গায় কোন দখলবাজ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতি করতে দেবো না। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত