আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অতীতের ছাত্রলীগের চেয়ে বর্তমান ছাত্রলীগ অনেক শক্তিশালী

অতীতের ছাত্রলীগের চেয়ে বর্তমান ছাত্রলীগ অনেক শক্তিশালী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতের ছাত্রলীগের চেয়ে বর্তমান ছাত্রলীগ অনেক শক্তিশালী। ভালো সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে। 

________________________________________________________________________________________________________________
রোববার (১৬ জুন) কুমিল্লার মনোহরগঞ্জে পোমগাঁওয়ের নিজ বাড়িতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) এর সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।


মন্ত্রীকে স্বাগত জানাতে ভীড় জমান অসংখ্য দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মন্ত্রী। 


পরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পৃথক দুইটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতি করতে হবে। দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে চাঁদবাজি, টেন্ডারবাজিতে জড়িত হওয়া ছাত্রলীগের কাজ নয়। ভালো লেখাপড়া করে বঙ্গুবন্ধুর পদাঙ্ক অনুসরণ করতে হবে। কোনো অন্যায় অনৈতিক কাজ করে কেউ কখনো টিকে থাকতে পারেনি। শিক্ষাকে কাজে লাগিয়ে মেধা, বুদ্ধি দিয়ে ছাত্রলীগকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। 

সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তারকে অভিনন্দন জানান মন্ত্রী। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, জানে আলম, শাহীন জিয়া, আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল ফাহাদসহ অনেকে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত