আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শাকিব খান আমাদের মতোই সহজ মানুষ

শাকিব খান আমাদের মতোই সহজ মানুষ

ঈদে মুক্তি পেয়েছে নিমার্তা রায়হান রাফীর ‘তুফান’। বিগ বাজেটের এই সিনেমায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় তিনি। সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।


গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার ‘তুফান’-এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। 


তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ কিন্তু। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল।

 
সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল।’

শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, ‘তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন।

নিজের জন্যই তার সঙ্গে গল্প করতাম। কথা বলতাম। প্রথমবার যখন গল্প করেছি, এরপর তিনি সহজ হয়ে গেছেন। তিনি আমাকে কল দিয়ে প্রশংসাও করেছেন। বলেছেন, আমি খুব ভালো অভিনয় করি, তিনি মুগ্ধ হয়ে গেছেন। কিন্তু তাকেই আমার কল দেওয়া উচিত ছিল।’

‘আয়নাবাজি’ থেকে ‘তুফান’—আলাপে আলাপে দুই সিনেমা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন নাবিলা। তার ভাষ্যে, ‘আট বছর পর আমার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। আমাকে আর বড় পর্দায় দেখা যাবে কি না, এই আট বছরে এটা নিয়ে আমার নিজের মনেই অনেকবার সংশয় তৈরি হয়েছে। 

‘তুফান’-এর পরিচালক-প্রযোজককে ধন্যবাদ জানাই, তারা আমার কথা মনে করেছেন। কারণ, একটা সময়ে তো মানুষ আমাকে ভুলতেও বসেছিল। তারা আমাকে বিগ বাজেটের একটা সিনেমায় সুযোগ দিয়েছেন; আমার খুব ভালো লাগছে।’

‘আয়নাবাজি’ মুক্তির পর গত আট বছরে অনেক কিছু ঘটে গেছে। নাবিলা বিয়ে করেছেন, কন্যাসন্তানের মা হয়েছে। তবে এই বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারাননি বলেও জানান নাবিলা। তিনি বলেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল। আমি সব সময় অপেক্ষা করতে পছন্দ করি। যার ফল এখন পাচ্ছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত