আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মনিটরিংয়ের দায়িত্ব পেলেন হাইকোর্টের ১৩ বিচারপতি

মনিটরিংয়ের দায়িত্ব পেলেন হাইকোর্টের ১৩ বিচারপতি

দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ে ১৩ টি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এ মনিটরিং কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। 


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার রেজিস্ট্রার এসকে.এম. তোফায়েল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্যা সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন রুলস), ১৯৭৩ অনুযায়ী ‘মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস’ গঠন করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, প্রধান বিচারপতি দেশের ৮টি বিভাগের জন্য ১৩টি মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি দেশের ৮ বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

১৩ টি কমিটিতে হাইকোর্ট বিভাগের যে ১৩ বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হলেন-


১) বিচারপতি মোঃ হাবিবুল গনি, রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ),  তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারি রেজিষ্ট্রার মো. ওমর হায়দার। 
২) বিচারপতি মো. আশরাফুল কামাল, বরিশাল বিভাগ (বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা), তাকে সাচিবিক সহায়তা করবেন  সহকারী রেজিস্ট্রার বেগম মেফতাহুল জান্নাত। 
৩) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিভাগ ঢাকা-১( ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল), তাকে সাচিবিক সহায়তা করবেন ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোস্তফা রপজা নূর। 
৪) বিচারপতি মাহমুদুল হক, বিভাগ খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার বেগম সেলিনা খাতুন। 
৫) বিচারপতি জাফর আহমেদ, বিভাগ খুলনা-২ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা), তাকে সাচিবিক সহায়তা করবেন গবেষণা ও তথ্য কর্মকর্তা রাগিব মাহতাব। 
৬) বিচারপতি ফাতেমা নজীব, বিভাগ ঢাকা-২ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সরকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) সিরাজুম মুনিরা।
৭) বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিভাগ চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্টার শোভন শাহরিয়ার।
৮) বিচারপতি আহমেদ সোহেল, বিভাগ চট্টগ্রাম-২ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার (রিসার্চ ইউনিট) মো. মঈনউদ্দিন কাদির। 
৯) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিভাগ রাজশাহী-১ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও  নাটোর), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার বেগম সাদিয়া আফরীন।
১০) বিচারপতি কে, এম, হাফিজুল আলম, বিভাগ  রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী), তাকে সাচিবিক সহায়তা করবেন রেজিস্ট্রার জেনারেল এর একান্ত সচিব মো. হাসিবুল হোসেন লাবু।
১১) বিচারপতি শাহেদ নূরুদ্দিন, বিভাগ রংপুর-১ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিহাট), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার মো. মাহমাদুল হাসান খান।
১২) বিচারপতির মো. মাহমুদ হাসান তালুকদার, বিভাগ- ময়মনসিংহ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার এস.এম সাদাকাত মাহমুদ।
১৩) বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিভাগ-সিলেট (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ), তাকে সাচিবিক সহায়তা করবেন সহকারী রেজিস্ট্রার আকরামুল ইসলাম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত