আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক

দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা। ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে। তাকে ক্ষমা করা যাবে না।


শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারের চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।


জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে। আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


তিনি বলেন, ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে, সুন্দর নির্বাচন দিতে না পারে। কেউ যেন আমাদের ছত্রছায়ায় এসে কোন ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, ড. ইউনুসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। তাকে আমরা সহযোগিতা করব। আওয়ামী দুঃশাসনের আমলে আমার দলের নেতাকর্মীদের অনেকে বাড়িতে থাকতে পারেননি। হামলা-মামলা নিয়ে পালিয়ে বেড়িয়েছি। ২০০৮ সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনও বলার সময় আসেনি। এ সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে। তবে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান করতে পারে না, রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

এসময় সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত