আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

৭ দিনই শিক্ষার্থীদের হাফ ভাড়া, কালই কার্যকর

৭ দিনই শিক্ষার্থীদের হাফ ভাড়া, কালই কার্যকর

এখন থেকে দেশের সব মহানগরে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সেমিনারে এ ঘোষণা দেন।


‘আমাদের অঙ্গীকার—নিরাপদ সড়ক হউক সবার; সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক’ এই সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সেমিনারে সাইফুল আলম বলেন, ‘ছাত্রদের হাত ধরেই বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতা এবং ২০২৪ সালের স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল—সপ্তাহে সাত দিনই ছাত্রদের কাছ থেকে বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। এ বিষয় নিয়ে গত ২১ আগস্টে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি।’

সাইফুল আলম বলেন, ওই সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জানান, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার-শনিবার ব্যতীত) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনো বলবৎ আছে। তাই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে অনুরোধ জানান।


তিনি বলেন, নিসআর আবেদন সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন করা হয়েছে। এটা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে (সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত)। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে। 

সাইফুল আলমের এমন ঘোষণার পর সেমিনারে উপস্থিত নিসআর সদস্য হাততালি দিতে স্বাগত এবং ধন্যবাদ জানান। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত