আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার’ হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর)  ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় তিনি এই মন্তব্য করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অত্যন্ত মন্দ’ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারতীয় দূতাবাসের উপ-প্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।


একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বপূর্ণ পদ থেকে এ ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত