আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অভ্যুত্থানের স্মৃতি নিয়ে লেখা আহ্বান শিবিরের

অভ্যুত্থানের স্মৃতি নিয়ে লেখা আহ্বান শিবিরের

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের জন্য ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে লেখা পাঠাতে হবে।


অংশগ্রহণকারীদের লেখা হতে হবে অভ্যুত্থান সংশ্লিষ্ট স্মৃতিচারণমূলক, যা নিজের সঙ্গে ঘটে যাওয়া বা নিজ চোখে দেখা ঘটনা কিংবা প্রত্যক্ষদর্শীর জবানবন্দির মাধ্যমে উঠে আসা ঘটনার ওপর ভিত্তি করে হতে হবে।


প্রতিযোগিতার নিয়মাবলি

>লেখাটি ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ সংশ্লিষ্ট যেকোনো ধরনের স্মৃতিচারণমূলক হতে হবে।


>লেখার একটি নিজস্ব শিরোনাম দিতে হবে।

>শব্দ সংখ্যা নির্দিষ্ট থাকবে না, এটি লেখকের ওপর নির্ভর করবে। তবে ন্যূনতম একটি মানসম্মত প্রবন্ধ থেকে শুরু করে সর্বোচ্চ একটি উপন্যাস আকার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।

>লেখার মধ্যে অবশ্যই সঠিক তথ্য প্রদান (ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির নাম, স্থান, সময়, তারিখ ইত্যাদি) এবং বিভিন্ন শ্রেণিপেশার সবার অবদানকে উল্লেখ করতে হবে।

>বর্ণিত ঘটনার কোনো প্রমাণাদি ( ছবি, ভিডিও, পেপার কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক ইত্যাদি) থাকলে তা যথাসম্ভব পাঠানো দরকার।

>বাছাইকৃত লেখাগুলো নিয়ে পরবর্তীতে আলাদা বই অথবা সংকলন প্রকাশ করা হবে।

 
প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি

>লেখাটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে বাংলায় লিখতে হবে। হাতে লিখে ছবি তোলা ফাইল গ্রহণযোগ্য হবে না।

>নির্ধারিত ফরমের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

>অংশগ্রহণের ফরম লিংক- smritylikhon24.shibir.org.bd

>পাঠানোর ক্ষেত্রে লেখাটি ওয়ার্ড ডকুমেন্ট ও পিডিএফ আকারে ফরমটিতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফাইলের নাম হিসেবে লেখার শিরোনামটি দিতে হবে।

>লেখা সংশ্লিষ্ট যদি কোনো প্রমাণাদি থাকে তা সংযুক্ত করা দরকার। ১০ এমবি পর্যন্ত সাইজের সর্বোচ্চ ৫টি ফাইল আপলোড করা যাবে। এর বড় সাইজের বা বেশি সংখ্যক ফাইল সংযুক্ত করার প্রয়োজন হলে নিজ গুগল ড্রাইভে আপলোড করে শেয়ার করার সুযোগ থাকবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ শেয়ার পারমিশন দিতে হবে।

স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার

১ম পুরস্কার-  ৫০,০০০/-

২য় পুরস্কার-  ৪৫,০০০/-

৩য় পুরস্কার-  ৪০,০০০/-

৪র্থ পুরস্কার-  ৩৫,০০০/-

৫ম পুরস্কার-  ৩০,০০০/-

৬ষ্ঠ থেকে ১০ম পুরস্কার- ২৫,০০০/-

১১তম থেকে ২০তম পুরস্কার-  ২০,০০০/-

২১তম থেকে ৩০তম পুরস্কার-  ১৫,০০০/-

৩১তম থেকে ৫০তম পুরস্কার-  ১০,০০০/-

এ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত সবার জন্য থাকবে ক্রেস্ট এবং সনদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত