আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির সংঘর্ষ

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে যুবদল ও কৃষকদলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা সংলগ্ন বেড়াইদেরচালা এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার ঝুট (পরিত্যাক্ত কাপড়) বের করার জন্য মালিক পক্ষ গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের প্রতিষ্ঠান "চঞ্চল এন্টারপ্রাইজ" কে ওয়ার্ক অর্ডার প্রদান করে। বুধবার এসএম পলাশের নেতৃত্বে ঝুট বের করার দিন ধার্য ছিল। খবর পেয়ে জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম আজাদের পক্ষে দুই-আড়াইশো লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা হাতে ঝুট বোঝাই গাড়ি আটক করতে কারখানার সামনে অবস্থান নেয়।


যুবদল নেতা এসএম পলাশের নেতৃত্বে যুবদলের লোকজন কারখানার গেটে এসে জেলা কৃষক দলের নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘণ্টাব্যাপী দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

এদিকে সংঘর্ষের খবর সংগ্রহকালে যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর পেটে পিস্তল ধরে ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক হোসাইন আলী বাবু। তিনি জানান, সকালে পোশাক কারখানার খবর সংগ্রহ করতে গেলে কৃষকদলের নেতাকর্মীরা তার গলায় ধারালো অস্ত্র ধরে এবং পেটে পিস্তল ঠেকিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। পরে তারা মোবাইল থেকে ধারণ করা সমস্ত ছবি ডিলিট করে দেয়। আর স্থান ত্যাগ না করলে তাকে গুলি করার হুমকি প্রদান করা হয়। বিষয়টি তিনি থানা পুলিশ ও বিএনপির নেতাদের জানিয়েছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তির ছবি (ভিকটিম) সাংবাদিক প্রকাশ করেছে।

চঞ্চল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এসএম পলাশ বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাকে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) দেয়। সে অনুযায়ী বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝুট বের করার জন্য আমার দু'টি পিকআপ কারখানায় প্রবেশ করে। পরে সকাল ১০টার দিকে জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদের লোকজন লাঠিসোঠা নিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কারখানার সামনে আমার অফিসে হামলা করে ভাঙচুর করে। এসময় ৮/১০টি মোটরসাইকেলও ভাঙচুর করে ও ককটেল ফাটায়।

ঘটনার বিষয়ে জেলা কৃষকদলের আহবায়ক এসএম আবুল কালাম আজাদ বলেন, আমি সকাল থেকে ঢাকায় অবস্থান করছি। শুনতে পারলাম শ্রীপুরের মাওনায় কারখানা থেকে ঝুট বের করা নিয়ে ঝামেলা হচ্ছে। আর সেখানে আমার নাম ব্যবহার করা হচ্ছে। আমি এ বিষয়ে কিছুই জানিনা। আমার কোনো লোক ওই প্রতিষ্ঠানে যায়নি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানায় ঝুট নিয়ে একটি ঝামেলা হচ্ছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।\

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত