আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

রিকশাসহ মহাসড়কে তিন চাকার সব যান নিষিদ্ধ

রিকশাসহ মহাসড়কে তিন চাকার সব যান নিষিদ্ধ

সড়ক নিরাপত্তা বিধানে সকল জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে তা বর্তমানেও নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


সংস্থাটি বলছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।


বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

 


বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। 

এ ছাড়া যে সকল স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানী সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত