আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা

লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা

লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপরের দিনেও দেশটিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আনাদোলু এজেন্সির। 


এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯৫ জন। ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের উপকণ্ঠে চিয়াম, বর্জ আল-বারাজনেহ এবং লিলাকির বিভিন্ন অংশ ও দক্ষিণের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে। আর সেইসময় থেকে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলে ইসরায়েল ও হিজবুল্লাহর। তবে সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বাড়িয়ে ইসরায়েল। 

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আলাবিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে এক হাজার ৬৪০ জন। এদের মধ্যে ১০৪ জন শিশু এবং ১৯৪ জন নারী। সেইসঙ্গে আহত হয়েছে ৮ হাজার ৪০৮ জন। 

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখের বেশি।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত