আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত তদারকি করবে শিক্ষার্থীরা:জলবায়ু উপদেষ্টা

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত তদারকি করবে শিক্ষার্থীরা:জলবায়ু উপদেষ্টা

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

খৈয়াছড়া ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞাখৈয়াছড়া ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে জানিয়ে তিনি বলেন, স্কুলের তালিকা হয়েছে। আগামীকাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে।

উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ওয়ানটাইম প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। সুদিন ফিরিয়ে আনতে পাট শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হবে। 

আদালতে কী বলেছেন মাহমুদুর রহমানআদালতে কী বলেছেন মাহমুদুর রহমান
এর আগে গত ২৪ সেপ্টেম্বর পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছিলেন, পলিথিনের বিরুদ্ধে আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় পহেলা নভেম্বর থেকে অভিযান শুরু হবে।
 
অভিযানের মাধ্যমেই পলিথিনবিরোধী কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। তবে অভিযানে মূল লক্ষ্য শাস্তি না। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার বন্ধে অভিযানই করতে হবে না। আন্তর্জাতিকভাবেই পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত