আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

অক্টোবরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

অক্টোবরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

আগামী অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের বিশ্লেষণ করে এ আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।


রোববার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যটাসে মোস্তফা কামাল পলাশ জানান, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘুর্নিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল।

 

তিনি উল্লেখ করেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিতরাং (২২ থেকে ২৫ তারিখ) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামুন (২১ থেকে ২৫ তারিখ) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করেছিল। ঘূর্ণিঝড় সিতরাং খুলনা ও বরিশাল উপকূলে এবং ঘূর্ণিঝড় হামুন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে বাংলাদেশে আঘাত করে।

বিশেষ দ্রষ্টব্যে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত