আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার: শ্রম উপদেষ্টা

লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার: শ্রম উপদেষ্টা

শিল্প এলাকায় ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেবে সরকার। আগামী ১লা অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যা সমাধান হবে। ইতিপূর্বে শ্রমিকদের ১৮ দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। 


শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি ছিল, তাদের রেশনের ব্যবস্থা করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন (শিল্প) এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়। কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাদের জানা নেই। এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে। এ পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে ১৪১ কোটি ৬৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে তহবিলে জমা রয়েছে ১ হাজার ২৬ কোটি টাকা। 


উপদেষ্টা আরও বলেন, ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই। কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে। তা জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। 

শ্রমিকদের ১৮ দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। যেখানে শ্রমিকেরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত