আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গাজীপুরে বাসচাপায় যুবকের মৃত্যু, তিন বাসে অগ্নিসংযোগ জনতার

গাজীপুরে বাসচাপায় যুবকের মৃত্যু, তিন বাসে অগ্নিসংযোগ জনতার

ছবিঃ এলএবাংলাটাইমস

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনার পর স্থানীয় জনতা তিনটি বাসে আগুন দিয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর শহরের দিক থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর বগুড়া বাইপাসের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় আসার পর ঢাকার দিক থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যুবক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে উত্তেজিত জনতার কারণে আগুন না নিভিয়েই তাঁরা ফিরে যান।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বাসের চাপায় এক যুবক ঘটনানস্থলে মারা গেছেন। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।

এলএবাংলাটাইমস/ও এম

শেয়ার করুন

পাঠকের মতামত