আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

লোহাগড়ায় বাসচাপায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নিহত, আরেক কর্মকর্তার পা বিচ্ছিন্ন

লোহাগড়ায় বাসচাপায় শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা নিহত, আরেক কর্মকর্তার পা বিচ্ছিন্ন

ছবিঃ এলএবাংলাটাইমস

নড়াইলের লোহাগড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মহাসড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী।

নিহত কর্মকর্তার নাম মো. রিফাতুল ইসলাম (৩৮)। তিনি লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

দুর্ঘটনায় আজাদ মিয়া নামের বিসিএস শিক্ষা ক্যাডারের আরেক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত। দুর্ঘটনায় তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। আহত আজাদ মিয়া উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ওই মোটরসাইকেলের আরেক আরোহী জিকু মিয়া (২৬) অক্ষত আছেন।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মোটরসাইকেলে ওই তিনজন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে যাচ্ছিলেন। পথে নড়াইলগামী যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত রিফাতুল ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আজাদ মিয়া মোটরসাইকেলের মাঝে ও জিকু মিয়া পেছনে বসা ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। রিফাতুলকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওই মোটরসাইকেলের আরোহী জিকু মিয়া প্রথম আলোকে বলেন, আজাদ মিয়া ঢাকায় যাওয়ার কথা ছিল। এ জন্য তাঁকে ঢাকার বাসে তুলে দিতে তাঁরা তিনজন মোটরসাইকেলে ভাটিয়াপাড়া মোড়ে যাচ্ছিলেন। আজাদ মিয়া নিহত রিফাতুলের মামা। আজাদের বড় ভাই হেলাল মিয়া জানান, আজাদের অবস্থা সংকটাপন্ন। তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ওই স্থানে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সোহাগ পরিবহনের ওই গাড়ির চালককে ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত