আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এক টুকরা ইলিশও কেনা যাবে

এক টুকরা ইলিশও কেনা যাবে

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি শুরু হবে। ক্রেতারা চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের জন্য পুরো ইলিশ কেনা সম্ভব হচ্ছিল না, তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন হবে।


রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানিয়েছেন, এমন অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, দুর্গোৎসব উপলক্ষে এই সময়ে কাটা ইলিশ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে, যা ইলিশ ব্যবসায়ীদেরও সম্মতি পেয়েছে।

সেকেন্দার আলী আরও জানান, কেজি হিসাবে মাছের দাম নির্ধারণ করা হবে এবং কাটা অংশের জন্য ক্রেতাদের থেকে সেই অনুযায়ী মূল্য নেওয়া হবে। বিষয়টি প্রচারের জন্য রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত