আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অন্তর্বর্তী সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ: হাসনাত

অন্তর্বর্তী সরকার ডিমের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ: হাসনাত

অন্তর্বর্তীকালীন সরকার ডিমের বাজার স্থিতিশীল পর্যায়ে আনার ক্ষেত্রে সাফল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।


বুধবার (৯ অক্টোবর) ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "ডিম ট্রাকে থাকা অবস্থাতেই কারওয়ান বাজারে চারবার ডিমের হাত বদল হয়। এখনো পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?"


বর্তমানে ঢাকার বাজারে প্রতি ডজন ডিম কিনতে ১৭০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। এই দাম অনুযায়ী হালি প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকায়। আর সাদা ডিম কিনতে হচ্ছে ৫৩ থেকে ৫৫ টাকায়।

লাল ডিম পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে ৬০ টাকা হালিতে আর সাদা ডিম বিক্রি হচ্ছে ৫৮ টাকা হালি দরে।

ডিমের এই বাড়তি দর কমাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে ডিম আমদানি অব্যাহত রেখেছে। মঙ্গলবার নতুন করে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭টি কোম্পানিকে ভিন্ন ভিন্ন পরিমাণ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এসব কোম্পানিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভিন্ন ভিন্ন পরিমাণ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত