আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এই কথা আমি বলিনি’

সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এই কথা আমি বলিনি’

‘সাংবাদিকদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে’ এ ধরণের কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 


তিনি বলেছেন, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে নাকি কার বিচার হবে- এটা সম্পূর্ণ প্রসিকিউশন টিমের ব্যাপার। এ বিষয়ে আমার বক্তব্য দেওয়ার স্কোপই (সুযোগ) নেই। 


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাকিবের প্রসঙ্গ, এমনকি দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন আসিফ নজরুল।


সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এবং বিচার নিয়ে মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এটা নিয়ে একটা চরম মিসইন্টারপ্রেটিশন (ভুল ব্যাখ্যা) হয়েছে।

তিনি বলেন, আমি সেদিন বলি নাই যে সাংবাদিকদের এই ট্রাইব্যুনালে বিচার করা হবে। আপনারা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। যখন বক্তব্য শেষ হয়েছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে, আচ্ছা এখানে তো অনেক সাংবাদিকের বিরুদ্ধেও অনেক হত্যার অভিযোগ উঠছে, তো সাংবাদিকদের বিচারও কী এই ট্রাইব্যুনালে হবে নাকি?

জবাবে আমি বললাম, ট্রাইব্যুনালে কাদের কী বিচার হবে- সেটা তো আমি বলার কেউ না। এখানে প্রসিকিউটর সাহেব আছেন, তিনিই বলতে পারবেন।

এরপরই আমি সাংবাদিকদের বলি, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হলো- এখানে বিচার নয়, সুবিচার হবে। 

এ সময় তিনি অভিযোগ তুলে বলেন, এটা আমি অভারঅল বললাম। তবে কেমনে-কিভাবে জোড়া লাগিয়ে বলা হলো যে, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে! 

আসিফ নজরুল এ সময় জোর দিয়ে বলেন, সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে- এ ধরণের কোনো কথা আমি কখনও বলিও নাই, এমনকি সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও আমি এ কথা বলি নাই। 

‘এমনকি এই ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা- এটাও আমি জানি না’, জোর দিয়ে বলেন ‍আইন উপদেষ্টা। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত