আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

রাজনীতিবিদরা উসখুস করছেন ক্ষমতায় যেতে’

রাজনীতিবিদরা উসখুস করছেন ক্ষমতায় যেতে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। রাজনীতিবিদরাও উসখুস করছেন ক্ষমতায় যেতে। আমরাও চাচ্ছি আগের পেশায় ফিরে যেতে।


শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।


ফাওজুল কবির খান বলেন, অন্য সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পার্থক্য হলো, এই সরকার কোন কায়েমী স্বার্থের প্রতি দায়বদ্ধ নয়। সরকার হচ্ছে আমানত। হাজার হাজার কোটি টাকা খরচের সময় জনগণের স্বার্থের কথা মাথায় রাখা হবে এটাই প্রত্যাশা। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী।


উপদেষ্টা বলেন, এমন এক পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি যখন কোষাগারে টাকা নেই, বৈদেশিক মুদ্রা নেই। আমাদের হাতে খুব বেশি সময় নেই। রাজনীতিবিদরাও উসখুস করছেন ক্ষমতায় যেতে। আমরাও চাচ্ছি আগের পেশায় ফিরে যেতে। বিদ্যুৎ-জ্বালানি নিয়ে মানুষের মধ্যে ভীষণ অসন্তোষ ছিলো। তাই প্রথমেই আমরা দুর্নীতির অবকাঠামো সম্পূর্ণ ভেঙে দিতে চেয়েছি।


জ্বালানি উপদেষ্টা বলেন, কোন প্রকল্প থাকবে, বাদ দেবো কিংবা নেবো সেটা জানতে মানুষের কাছে যাচ্ছি। উন্নয়নকে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি।

সরকার কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ওপর নির্ভরশীল না মন্তব্য করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি। সরকারকে আমরা আমানতদারি হিসেবে গ্রহণ করি। অন্তর্বর্তী সরকার যতোদিন আছে সেই আমানতদারি করবে। দুর্নীতি কমিয়ে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম চালাবো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত