আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিষেধাজ্ঞা শেষে কম ধরা পড়ছে ইলিশ

নিষেধাজ্ঞা শেষে কম ধরা পড়ছে ইলিশ

শেষ হয়েছে ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। রোববার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আবারও ইলিশসহ সব ধরনের মাছ ধরা শুরু করেছেন জেলেরা। ফের জমে উঠেছে নদীপাড়ের মাছের আড়তগুলো।


সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বড়স্টেশন মাছঘাটে সরবরাহ হয়েছে ২০০-৩০০ মণ ইলিশ। এতে চিরচেনা কর্মব্যস্ততা ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


মাছ ধরা শুরু হলেও জালে আশানুরূপ ইলিশ মিলছে না বলে জানিয়েছেন জেলেরা। যে কারণে ইলিশের দাম এখনও আকাশচুম্বী। বরাবরের মতোই মাছঘাটে এসে দাম শুনে হতাশ হচ্ছেন ক্রেতারা। যদিও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘২২ দিন বড়স্টেশন মাছঘাটে সব ধরনের বিক্রি নিষিদ্ধ ছিল। দীর্ঘদিন পর আমাদের বেচাকেনা শুরু হয়েছে। আজ ইলিশের সরবরাহ কম, যে কারণে দামও বেশি। আজকের বাজারে ৫০০-৭০০ গ্রামের ইলিশের কেজি ১৩০০-১৪০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।’


হাবিব আহমেদ নামের একজন ক্রেতা বলেন, ‘মনে করেছিলাম আজ ইলিশের দাম কিছুটা কমবে কিন্তু এসে দেখি আগের মতোই বেশি। প্রত্যেকটি আড়তে ইলিশের পাশাপাশি বড় বড় সাইজের পাঙাশ আছে। তবে দাম বেশি।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘প্রতিবছর ইলিশের সরবরাহ কমছে। আগে পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চল থেকে শত শত ট্রলার চাঁদপুর মাছঘাটে আসতো। কিন্তু জালে ইলিশ কম ধরা পড়ায় এখন আর সেই ট্রলারগুলো আসে না। ইলিশের সরবরাহ কম থাকায় এখনো দাম বেশি।’

তিনি আরও বলেন, সামনে মনে হচ্ছে না ইলিশের সরবরাহ বাড়বে। যদি সরবরাহ না পারে তাহলে দাম কমার আর সম্ভাবনা নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত