আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

একের পর এক কেলেঙ্কারি

একের পর এক কেলেঙ্কারি

যুক্তরাজ্যে ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশজুড়ে একের পর এক কেলেঙ্কারির পর পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যেই রেকর্ড সংখ্যক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো।


মঙ্গলবার (৫ নভেম্বর) কলেজ অব পুলিশিংয়ের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ৩১ মার্চের পর থেকে এখন পর্যন্ত রেকর্ড ৫৯৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের পুনরায় চাকরিতে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদের মধ্যে যৌন অপরাধ ও অসদাচরণের জন্য ৭৪ জন কর্মকর্তা এবং শিশু শোষণের জন্য ১৮ জনকে বরখাস্ত করা হয়। বরখাস্তের সর্বাধিক সাধারণ কারণগুলো হলো- অসততা এবং বৈষম্যমূলক আচরণ। অসততার জন্য ১২৫ জন এবং ৭১ জনকে বৈষম্যমূলক আচরণের জন্য বরখাস্ত করা হয়।

২০২১ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ওয়েইন কুজেন্স ৩৩ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভ সারাহ এভারার্ডকে অপহরণ ও হত্যা করে। এরপর থেকেই পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব আরও জোড়াল হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পুলিশ প্রধানরা জনগণের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে রেকর্ড সংখ্যক বরখাস্ত করা হলো।

গত বছরও লন্ডন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ডেভিড ক্যারিককে ১২ জন নারীকে ধর্ষণ ও কয়েক ডজন যৌন অপরাধের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কলেজ অব পুলিশিংয়ের অপারেশনাল স্ট্যান্ডার্ডের পরিচালক অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল টম হার্ডিং বলেন, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের আচরণ 'অত্যন্ত হতাশাজনক'।

হার্ডিং বলেন, এসব অফিসারদের দ্রুত সনাক্ত ও মোকাবেলা করার জন্য আমাদের কার্যকর, শক্তিশালী পদ্ধতি রয়েছে। তারা ভবিষ্যতে পুলিশে আর ভূমিকা পালন করতে পারে না। বরখাস্তের এই পরিসংখ্যান দেখায়, আমাদের পুলিশ বাহিনীতে উচ্চমান পূরণে ব্যর্থ লোকদের জন্য লুকানোর কোনো  জায়গা নেই।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত