আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প

ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প

২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। আর এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।


এ অবস্থায় ট্রাম্পের বিজয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলো থেকে ট্রাম্পকে শিক্ষা নেওয়ার আহ্বান জানায়।


বুধবার (৬ নভেম্বর) এই খবর দিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের বিষয়ে হামাসের সদস্যরা এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “ট্রাম্প অতীতে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই গাজা যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন সেই দাবি পরীক্ষা করার সময়।”


তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পকে বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “জায়নবাদী রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের এই অন্ধ সমর্থনের অবসান হওয়া উচিত। কারণ, এ ধরনের সমর্থন আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিনিময়ে আসে।”

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, “আমরা শান্তি আনতে কাজ করব, যাতে প্রতি ৫ বা ১০ বছর পর পর এসব সংকটের পুনরাবৃত্তি না ঘটে।”

এছাড়া গত অক্টোবরের শেষের দিকে পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী সভায় ট্রাম্প প্রতিশ্রুতি দেন, রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্র আর বিদেশে যুদ্ধ করবে না এবং কোনো মার্কিন সেনাকেও আর বিদেশে যুদ্ধের জন্য পাঠানো হবে না। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র যতগুলো আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে, তার প্রতিটিই তিনি সমাধান করবেন এবং বিশেষ অগ্রাধিকার পাবেন ইউক্রেন ও গাজা সংকট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত