আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

জাপানের রাজধানী টোকিওতে সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু

জাপানের রাজধানী টোকিওতে সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু

জাপানের রাজধানী টোকিওতে সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করা হচ্ছে। সিএনএন ও জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে। এতে কর্মীদের চারদিন অফিস করতে হবে এবং তিন দিন ছুটি পাবেন।  


খবরে বলা হয়েছে, কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড-নিম্ন জন্মহার বৃদ্ধি করতেই দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করছে। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট নিশ্চিত করেছে যে এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হচ্ছে।  

এ ছাড়া টোকিওতে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে। এতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পিতা-মাতারা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বুধবার এক নীতিনির্ধারণী বক্তৃতায় বলেন, আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য না হয়।  

তিনি আরও বলেছেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের জনগণের জীবন, জীবিকা এবং অর্থনীতি রক্ষা ও উন্নত করার জন্য টোকিওর উদ্যোগ নেওয়ার এখনই সময়।

অনেক বছর থেকেই জাপানে জন্মহার নিম্নমুখী। গত জুন মাসে দেশটির জন্মহার রেকর্ড হ্রাস পেয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর দেশটিতে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। এর ফলে প্রজনন হার ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে দেশটিতে প্রয়োজন ২ দশমিক ১ শতাংশ।

জন্মহার বাড়ানোর জন্য দেশটি ছুটি বাড়ানো ছাড়াও আরও অনেক উদ্যোগ নিয়েছে। দেশটি তরুণ-তরুণীদের বিবাহে উদ্বুদ্ধ করতে এবং জন্মদানে আগ্রহী করতে নিয়েছে নানা পদক্ষেপ। বিবাহ ও শিশু জন্ম দেওয়ার খরচের প্রস্তাব দিচ্ছে দেশটির সরকার। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত