আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে

বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানঞ্জুর আল মতিন। 


শনিবার (৭ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সঙ্গে নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মানঞ্জুর আল মতিন বলেন, এদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে ‘সত্যই’ আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে- তা আমরা স্বীকার করবো, তার প্রতিবিধানের চেষ্টা করবো। তাহলেই ভারতের গণমাধ্যম যে মিথ্যাচার প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হবে আমাদের হাতিয়ার। তাই ঘটনা স্বীকার করে প্রতিবিধান করে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 

দোয়ারাবাজারে হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে কিছু হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হামলার চিহ্ন এখনো রয়েছে। আমরা চাই এই ধরনের ঘটনা আর কখনোই না হোক। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণও বাড়িয়ে বলছে। সরেজমিনে আসলে হামলার বিষয়টি পরিষ্কার হবে। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদের শিশুসহ পালিয়ে যাওয়া; এটা আমার বাংলাদেশে হতে পারে না। 

তিনি আরও বলেন, তারা আগেও দীর্ঘদিন সম্প্রতির সঙ্গে বসবাস করছিলেন। কারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে, সেটা খুঁজে বের করা জরুরি। এটার পেছনে আরও শক্তি রয়েছে। কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে- কারা এই মানুষ গুলোকে উত্তেজিত করছে, এক জায়গায় জড়ো করছে, কারা নিয়ে আসছে, কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে? তাদেরকে অবশ্যই চিহ্নিত করা প্রয়োজন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রিতম দাশ, চিকিৎসক এ্যাক্টিবিস্ট তাজনুবা জাবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত