আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের

ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের

ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহারের পর এবার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২৫ সালে বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে আমরা প্রস্তুত।


ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলের বৈঠকের পরে পুতিন বলেন, যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছি, বেলারুশে ওরেশনিকের মতো সিস্টেম মোতায়েন সম্ভব বলে আমি মনে করি।

তিনি বলেন, এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে সম্ভব হবে। কারণ রাশিয়ায় এই সিস্টেমগুলোর উত্পাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পরিষেবাতে ইতিমধ্যে প্রবেশ করেছে।

পুতিন বেলারুশে ওরেশনিক সিস্টেম মোতায়েনের আগে কিছু প্রযুক্তিগত বিষয় মোকাবেলার প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অবশ্যই এখানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে, বিশেষ করে বেলারুশের সুরক্ষা অগ্রাধিকারের প্রতি যথাযথ সম্মান রেখে ন্যূনতম পরিসীমা নির্ধারণ। এ বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ নিয়োগ প্রয়োজন।

রুশ প্রেসিডেন্ট বলেন, বেলারুশে ওরেশনিক মোতায়েনের জন্য ভারী ব্যয়েরও প্রয়োজন হবে না। ইতিমধ্যে সেখানে কিছু অবকাঠামোগত ক্ষমতা আছে, যা সোভিয়েত যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাই বেলারুশে এই জাতীয় সিস্টেম স্থাপনের জন্য অবকাঠামো আপডেট এবং চলমান করার জন্য ন্যূনতম কিছু ব্যয় থাকবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত