আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আগামী ২২ ফেব্রুয়ারি এ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।


বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয় করে আলাদা তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা হবে।


অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন সকালে শাবিপ্রবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বিকেলে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।

শিক্ষার্থীরা বলছেন, বেশির ভাগ শিক্ষার্থী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। একই দিনে তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাছাড়া পরীক্ষার তারিখের পাশাপাশি সময়ও একই। ভৌগোলিক দিক দিয়ে তিনটি বিশ্ববিদ্যালয় ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থিত।

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনে আগ্রহী নয়।

এ বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। এ নিয়ে ভর্তি কমিটি কাজ করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত