আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ সম্পর্কে বার্তা

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ সম্পর্কে বার্তা

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শনিবার রাতে এই ঘটনা ঘটে।


স্ক্রিনে স্ক্রল হতে থাকে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে'। বিষয়টি নজরে আসার পর স্থানীয় জনতা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।


পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, 'ব্যাপারটি জানার পরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত স্ক্রিনটি বন্ধ করে। ঘটনায় জড়িত সন্দেহে আসলাম হোসেন সেন্টু নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'


রেলওয়ে খুলনা জোনের ট্রাফিক ইনস্পেকটর হিমাংশু চৌধুরী বলেন, 'ডিজিটাল স্ক্রিনে বার্তা প্রদর্শনের প্রযুক্তি হালনাগাদ করা হয়েছে। আগে এটি তার দিয়ে সংযুক্ত ছিল। এখন ওয়াইফাই ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা হয়।'

'ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত এই পরিবর্তনের সুযোগ নিয়ে হ্যাকাররা আপত্তিকর বার্তা প্রচার করতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,' বলেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত