আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অবস্থা কী?

শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অবস্থা কী?

২০২৫ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সবার শেষে আফগানিস্তান।

২০২৪ এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে।মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে। 

হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেয়া হয়েছে।
 
সূচকে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে আবির্ভূত হয়েছে। ৫৬টি দেশে সহজে প্রবেশাধিকার নিয়ে তালিকার ৮০তম স্থানে রয়েছে ভারত।
 
বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বাংলাদেশের পাসপোর্ট ৯৩তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০।
 
সূচকের তালিকা অনুযায়ী, ১৯০টি দেশে সহজে যাওয়ার সুযোগ নিয়ে সিঙ্গাপুরের পরই দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্ক- এই সাতটি দেশ ভিসা ছাড়াই ১৮৭টি দেশে যাওয়ার সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
 
পাসপোর্ট সূচকে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটি গত এক দশকে ৭২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা অর্জন করেছে। এবার ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ৮ম স্থান অধিকার করেছে। সংযুক্ত আরব আমিরাতই একমাত্র আরব দেশ যা সূচকে শীর্ষ ১০-এ রয়েছে। ২০১৫ সালে এটি ৩২তম স্থানে ছিল।
 
 
পাসপোর্ট সূচক মতে, ভারত আলজেরিয়া, নিরক্ষীয় গিনি ও তাজিকিস্তানের সাথে যৌথভাবে ৮০তম স্থান অর্জন করেছে। প্রতিবেশী মিয়ানমার ৪৫টি দেশে প্রবেশাধিকার নিয়ে ৮৮তম স্থান অর্জন করেছে। শ্রীলঙ্কা ইরান ও সুদানের সাথে যৌথভাবে ৯১তম স্থান অর্জন করেছে, ৪২টি দেশে প্রবেশাধিকার নিয়ে। নেপাল ৯৪তম স্থানে রয়েছে এবং ৯৬তম স্থানে রয়েছে পাকিস্তান। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত